জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে নরসিংদী বিএনপির আলোচনা সভা
১৯ জানুয়ারি ২০২০, ০৮:৫২ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির চিনিশপুরস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এড আব্দুল বাসেত, ফায়জুর রহমান, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ দীপু, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, জেলা শ্রমিকদলের সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, সহ সভাপতি শাহেন শাহ শানু, সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন ভূইয়া, যুগ্ম সম্পাদক দিদার হোসেন ভূইয়া, শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার।
সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ সেটা বাস্তবায়ন করতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমান যে অসামান্য অবদান রেখে গেছেন সেগুলো আমাদের অনুসরণ করতে হবে। আজকে বিএনপির দায়িত্ব অনেক। আমাদের এই বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা: নাসির উদ্দিন সরকার, মোশারফ হোসেন সজল, আওলাদ হোসেন মোল্লা, রফিক সরকার, যুবদলের আসলাম, জামান, লিয়াকতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা