শেখেরচরে ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ আদায়: বাইসাইকেল পেলো ২৭ কিশোর
১৮ জানুয়ারি ২০২০, ০৫:২৫ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার শেখেরচরে ৪০ দিন জামায়াতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে ২৭ জন কিশোর ১টি করে বাইসাইকেল পুরস্কার পেয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ায়ী) জুমুআ’র নামাজের পর বিজয়ী কিশোরদের হাতে এই পুরষ্কার তুলে দেওয়া হয়। শেখেরচর বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মুফতি ইমদাদুল্লাহ কাসেমীর উদ্যোগে এ পুরস্কার প্রদান করা হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
জানা যায়, মাসদুয়েক আগে মসজিদের খতিব এলাকার শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি উৎসাহিত করতে ঘোষণা করেন যে, যারা টানা ৪০ দিন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, তাদেরকে একটি করে বাইসাইকেল পুরস্কার দেয়া হবে। এই ঘোষণার পর থেকে ওই এলাকার ছেলেরা মসজিদে এসে নামাজ আদায়ে আগ্রহী হয়ে উঠে। খতিব মুফতি ইমদাদুল্লাহ কাসেমী নিজেই তাদের উপস্থিতি তদারকি করেন। শুরুতে অনেকেই নামাজে উপস্থিত থাকলেও টানা ৪০ দিনের হিসেবে অনেক কিশোরই বাদ পড়ে যায়। সর্বশেষ ২৭ জন নামাজ আদায় করে টিকে থাকে।

কিশোররা জানায়, খতিব সাহেবের ঘোষণা দেয়া শুধুমাত্র পুরস্কারের জন্য নয় বরং মহান আল্লাহকে সন্তুষ্ট করতেই তারা নামাজ আদায় করছে। তবে পুরস্কারের ঘোষণাটা তাদের মাঝে একটা আগ্রহের কারণ হিসেবে কাজ করেছে। বিগত এই সময়ে তারা নামাজের নিয়মকানুনসহ গুরুত্বপূর্ণ দোয়া-দরুদও শিখতে পেরেছে।
এই সুন্দর উদ্যোগের জন্য মুফতি ইমদাদুল্লাহ কাসেমীসহ এরসাথে সংশ্লিষ্ট সবার প্রশংসা করেন স্থানীয় ব্যক্তিবর্গরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা