রক্তদাতাদের সংগঠন বাঁধন’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
১৪ জানুয়ারি ২০২০, ০৮:৪১ পিএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, নরসিংদী সরকারি কলেজ ইউনিটের "বার্ষিক সাধারণ সভা এবং দায়িত্ব হস্তান্তর-২০১৯" অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী সরকারি কলেজের টিএসসিতে সোমবার (১৩ জানুয়ারি) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০১৯ কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মোঃ রুবেল (সভাপতি-২০১৯)। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজ এর অধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের উপাধ্যক্ষ জাহান আরা বেগম, নরসিংদী সরকারি কলেজ এর শিক্ষক পরিষদ সম্পাদক (২০১৯) হাবিব-উল আলম, শিক্ষক পরিষদ, সম্পাদক (২০২০) আ.ন.ম মুশতাকুর রহমান।
এছাড়াও বাঁধন, নরসিংদী সরকারি কলেজ ইউনিটের শিক্ষক উপদেষ্টা রুমানা ফেরদৌসী, ড. কিসমত আরা খানম এবং মাহমুদুল হাসান মাসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের কোষাধ্যক্ষ আল আমিন সুজন সহ অত্র ইউনিটের ছাত্র উপদেষ্টাগণ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন। ২০১৯ কার্যকরী পরিষদের সকল সাংগঠনিক প্রতিবেদন পেশ করার পর নতুন কার্যকরী পারিষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান অতিথি। পরিশেষে সভাপতি মোঃ রুবেল এর সমাপনী বক্তব্যের মাধম্যে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, বাঁধন নরসিংদী সরকারী কলেজ ইউনিট ২০১৯ সালে মোট ৫০০ ব্যাগ রক্ত সংগ্রহ করতে এবং দান করতে সক্ষম হয়। এছাড়া ২০১৯ সালে মোট ২৫০০ এরও বেশি মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা