নরসিংদীর সামাজিক সাংস্কৃতিক প্রতিনিধিদের সাথে মতবিনিময়
০৬ জানুয়ারি ২০২০, ১২:৫০ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) এর ক্ষণগণনা উপলক্ষে নরসিংদী জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
রোববার (৫ জানুয়ারি) সন্ধায় জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মুজিব বর্ষ উদযাপন বাস্তবায়ন কমিটির নরসিংদী জেলার আহবায়ক স্থানীয় সরকার শাখার উপ পরিচালক ড. এটি এম মাহবুব উল করিম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম জামেরী হাসান, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) আসসাদিক উজ্জামান, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনজিল এ মিল্লাত, পিএমএসটিসির নির্বাহী পরিচালক শরীফ ইকবাল রাসেল, সুইড স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন সরকার, নবধারার সভাপতি মোতাহার হোসেন অনিকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ।
এসময় জেলা প্রশাসক বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মুজিব বর্ষ উদযাপিত হবে। এরই অংশ হিসেবে আগামী ১০ জানুযায়ী থেকে প্রতিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গণ গণনা ডিজিটাল ঘড়ি উদ্বোধন করা হবে। সরকারের সিদ্ধান্তের বাইরে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক মুজিব বর্ষকে ঘিরে কোন প্রকার কর্মকান্ড পরিচালনা করা যাবে না বলে জানানো হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা