নরসিংদীতে আনন্দমুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত
০১ জানুয়ারি ২০২০, ০৮:৫৮ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে আনন্দমুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে বছরের প্রথম দিনে বই উৎসবকে কেন্দ্র করে সকাল থেকে শহরের ৪৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নতুন বই সংগ্রহ করতে জড়ো হয়। বুধবার (১ ডিসেম্বর) উৎসবকে ঘিরে স্টেডিয়ামকে সাজানো হয় বর্ণিল সাজে।
বই উৎসব উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, জেলা শিক্ষা অফিসার গৌতম মিত্র, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নারগিস বেগম, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়াসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সদর উপজেলার প্রায় ৪৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১৫ হাজার নতুন পাঠ্যবই বিতরণ করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা