মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে নরসিংদী জেলা পুলিশের আলোচনা ও সংবর্ধনা
৩১ ডিসেম্বর ২০১৯, ০৯:২১ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পিএম
তৌহিদুর রহমান:
আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বিকশিত করার লক্ষ্যে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা ও মঞ্চ নাটক ‘লালজমিন’ অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া নরসিংদী জেলার ১৩ জন পুলিশ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীর প্রতিটি থানায় মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠানের পর সর্বশেষ জেলা পুলিশ এই আয়োজন করে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশ লাইন্স মাঠে মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নরিসংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম,বার পিপিএম)।
অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসানের সঞ্চালনায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, ইতিহাস ও শিক্ষামূলক বক্তব্য প্রদান করেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী, গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা কে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের গড়ে উঠতে আহবান জানান। আলোচনা সভা শেষে শুন্যন রেপার্টরি থিয়েটার নিবেদিত, মান্নান হীরা রচয়িত ও মোমেনা চোধুরীর একক অভিনীত মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক লালজমিন মঞ্চস্থ হয়। নাটকে মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলার নারীদের উপর হানাদার বাহিনীর অত্যাচারের চিত্র ফুটে উঠে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা