নরসিংদীর ইউএমসি জুটমিলে দ্বিতীয় দিনেও আমরণ অনশন
৩০ ডিসেম্বর ২০১৯, ০৫:৩২ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
মজুুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া বেতন পরিশোধ সহ ১১ দফা দাবিতে ফের আমরণ অনশন সোমবার দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে নরসিংদীর ইউএমসি জুটমিলে। এর অাগে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে ইউএমসি জুটমিলের প্রধান গেইটে অনশন কর্মসূচী শুরু করেন শ্রমিকরা।
অস্থায়ী মঞ্চে সন্ধ্যা থেকে কাঁথা বালিশ নিয়ে অনশনে বসেন শ্রমিকরা। পরে রাত ১০টায় মিলের দ্বিতীয় শিফট শেষ হলে প্রায় সকল শ্রমিক অনশনে যোগ দেন। তীব্র শীত উপেক্ষা করে অনশন ককরেন শ্রমিকরা।
এসময় শ্রমিকরা বলেন, বড় কর্মকর্তারা দুর্নীতি করে জুটমিলগুলোর কোটি কোটি টাকা লোকসান করেন। তারা ন্যায্য বেতন ভাতাও পান। অামরা শ্রমিকরা কঠোর পরিশ্রম করেও ন্যায্য মজুরি পাই না। অামাদের কোন কারণে মিলে লোকসান হয় না। অামরা উৎপাদন ঠিকই করি কিন্তু পেটের ভাত জুটে না। তাই অামরা অামাদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য অামরণ অনশন করছি। অামাদের দাবি বাস্তবায়নে শ্রম প্রতিমন্ত্রী একমাস সময় চেয়েছেন। কিন্তু তাঁরা দাবি বাস্তবায়নের কোনো আশা দেখাননি। তাই ফের আমরণ অনশন শুরু এবং তা অব্যাহত থাকবে।
এর আগে গত ১০ ডিসেম্বর থেকে ১১ দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে শুরু হওয়া আমরণ অনশন ১৩ ডিসেম্বর স্থগিত করেন পাটকল শ্রমিকরা। শ্রম প্রতিমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিক নেতারা তিন দফায় কর্মসূচি স্থগিত করেন। দাবি পূরণে শ্রমিকরা শনিবার (২৮ ডিসেম্বর) পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। এরইমধ্যে সিবিএ-ননসিবিএ নেতারা শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, পাট মন্ত্রণালয়ের সচিব, বিজেএমসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তিন দফায় বৈঠক করেন। কিন্তু কোনো সমাধানে আসতে না পারায় শ্রমমন্ত্রী আরো এক মাসের সময় চেয়েছেন। কিন্তু ওই এক মাস পর মজুরী কমিশন বাস্তবায়ন হবে কি না তা নিশ্চিত হতে পারছেন না শ্রমিকরা।
শুধু সময়ক্ষেপন করার অভিযোগ তুলে আন্দোলন ছাড়া দাবি বাস্তবায়নের বিকল্প কোন পথ দেখছেন না বলে জানান পাটকল শ্রমিকরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও