নরসিংদীতে আসছেন না মিজানুর রহমান আজহারী
১৯ ডিসেম্বর ২০১৯, ০৩:১৮ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম
কাউছার মাহমুদ:
নরসিংদীর বীরপুরে শুক্রবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য ইসলামী মহাসম্মেলনে যোগ দিচ্ছেন না মিজানুর রহমান আজহারী। মিজানুর রহমান আজহারীকে ঘিরে একটি পক্ষের বিরোধীতার মুখে তাকে ছাড়াই অন্য বক্তা দিয়ে ওয়াজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
বীরপুর বায়তুন নূর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কামাল মিয়া ও নরসিংদী সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) সৈয়দুজ্জামান নরসিংদী টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নরসিংদী শহরের বীরপুর বায়তুন নূর জামে মসজিদের উদ্যোগে ১১তম ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়। শুক্রবার (২০ ডিসেম্বর) মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত ওই ইসলামী সম্মেলনে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এর গবেষক ড. মিজানুর রহমান আল-আজহারী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা। এ ইসলামী সম্মেলনের আয়োজনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি ও প্রচারনা শুরু করে আয়োজক কমিটি। এর আগে গত বছরও একই মাঠে ওয়াজ করেছিলেন মিজানুর রহমান আজহারী।

এদিকে মিজানুর রহমান আজহারীর আগমনকে ঘিরে প্রতিবাদমুখর হয়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বিশ্ব সুন্নী আন্দোলন, বাংলাদেশ এর নরসিংদী জেলা শাখা। বুধবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত এ মানববন্ধনে মিজানুর রহমান আজহারীকে ইসলামের শত্রু আখ্যা দিয়ে তার সভা বন্ধের দাবী জানানো হয়। তাদের পক্ষ থেকে জেলা পুলিশে লিখিত অভিযোগও দেয়া হয়। এতে আইন শৃঙ্খলার অবনতির শংকার বিষয়টিকে গুরুত্ব দেয় স্থানীয় পুলিশ।
বীরপুর বায়তুন নূর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কামাল মিয়া নরসিংদী টাইমসকে বলেন, মিজানুর রহমান আজহারী সাহেবের আগমনকে ঘিরে বিরোধীতা করে সুন্নী আন্দোলন নামে একটি পক্ষ মানববন্ধন করাসহ প্রশাসন ও পুলিশকে লিখিত দিয়েছে। এ কারণে ড. মিজানুর রহমান আল-আজহারীকে ছাড়া অন্য বক্তাদের দিয়ে ওয়াজ সম্পন্ন করা হবে।
নরসিংদী সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) সৈয়দুজ্জামান বলেন, মিজানুর রহমান আজহারীর ওয়াজকে ঘিরে বিশ্ব সুন্নী আন্দোলন, বাংলাদেশ এর নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে বিরোধীতা করে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। একটি পক্ষ মিজানুর রহমানের বিরোধী হিসেবে অবস্থান নেয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির শংকা থেকে আয়োজকরা আজহারীকে ছাড়া অন্য বক্তা দিয়ে ওয়াজ সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ