নরসিংদীর চরাঞ্চলে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
০৯ ডিসেম্বর ২০১৯, ১২:১৬ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ১০:০২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেলে ও বাকীদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আলীপুরা গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া ও একই গ্রামের আওয়ামী লীগ নেতা কামাল মিয়ার বিরোধ চলে আসছিল। এ নিয়ে আজ সকালে দুই পক্ষের লোকজন টেটাঁসহ দেশীয় অস্ত্রশস্ত্র¿ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেটাঁবিদ্ধ হয়ে উভয় পক্ষের ৮ জন আহত হয়। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে সেখান থেকে গুরুতর আহত শাহজাহান কাজী ও তার ছেলে মামুন কাজী নামে দুইজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গহর আলী (২৫), মিছির আলী (১৮), কাউছার (২২) মেহেদী (১৯), অহর উদ্দিন (৩৫) ও অজ্ঞাতনামা একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ