খালেদা জিয়ার মুক্তির দাবি: নরসিংদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
০৮ ডিসেম্বর ২০১৯, ০৫:১৩ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:র্শত মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নরসিংদী জেলা বিএনপি। রবিবার (০৮ ডিসেম্বর) সকালে চিনিশপুরস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নেতৃত্বে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিলটি বের হয়।
এসময় মিছিলটি জেলখানা মোড়ে ঢাকা সিলেট মহাসড়কে যেতে চাইলে পুলিশ বাধা প্রদান করেন। পরে পুলিশী বাধায় জেলখানা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপি নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে অবিলম্বে খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করা হয়। অন্যথায় কঠোর আন্দোলন শুরু করার হুমকি দেয়া হয়। জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, রোকেয়া আহমেদ লাকী, মনজুর এলাহী, এম.এ জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, জেলা বিএনপির প্রচার সম্পাদক শাজাহান মল্লিক, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, শহর বিএনপির যুগ্ম সম্পাদক কবির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মনিরুল হক জাবেদ, শিবপুর উপজেলা বিএনপির আবু সালেহ রিকাবদার, জেলা শ্রমিকদলের সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদুৎ, সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানু, যুগ্ম সম্পাদক মোকাররম হোসেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা