নরসিংদী থেকে কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সেবামূলক কার্যক্রমের যাত্রা শুরু
০৪ ডিসেম্বর ২০১৯, ০৬:০১ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন রিজভীকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে পাশে দাড়িয়েছে স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটি।
আজ বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদী ডায়াবেটিক হাসপাতালে রিজভীর পরিবারের হাতে ৫ লক্ষ টাকা তুলে দেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান।
মোতাহার হোসেন রিজভী চলতি বছরের ২৩ জুন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে ঢাকার এ্যাপোলো হাসপাতালে ৪ মাস চিকিৎসা শেষে তাকে নরসিংদী ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
সহায়তা প্রদানের সময় হাসপাতালে স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাংবাদিকদের বলেন, আমরা স্বেচ্ছাসেবকলীগ করি। আমাদের মূল মন্ত্র হচ্ছে সেবা, শান্তি ও প্রগতি। আমরা আমাদের দায়িত্ব ও কর্তব্যের তাগিদে ও প্রাণের তাগিদে এখানে এসেছি। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তার (রিজভি) স্ত্রীর হাতে চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা তুলে দিয়ে তার পাশে দাড়িয়েছি।
এসময় তিনি আরো বলেন, আমরা এখনো কোন রাজনৈতিক কর্মসূচি শুরু করিনি। আমাদের সহকর্মী মোতাহার হোসেন রিজভীকে চিকিৎসার জন্য সহায়তা করার মাধ্যমে নরসিংদী থেকে স্বেচ্ছাসেবকলীগের সেবামূলক কার্যক্রমের যাত্রা শুরু করা হল। এই ধারা অব্যাহত থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা