নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত
২৬ নভেম্বর ২০১৯, ১২:৪২ এএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনের ধাক্কায় ১৮ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে শহরের আরশীনগর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে আরশীনগর রেলক্রসিংয়ের দূরত্ব ২০০ মিটারের মধ্যে। ওই স্টেশনে ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনের যাত্রাবিরতি না থাকায় এর গতি ছিল প্রচন্ড।
রেলওয়ে পুলিশ বলছে, আনুমানিক রাত সাড়ে ৭ টার দিকে ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনটি নরসিংদী স্টেশন অতিক্রম করে। এর আগে মোবাইল ফোনে কথা বলতে বলতে আরশীনগর রেলক্রসিং পার হওয়ার সময় অজ্ঞাত ওই যুবককে ধাক্কা দেয় ট্রেনটি। পরে স্থানীয় লোকজন ধরাধরি করে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এসময় তার মোবাইলটি পাওয়া না যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। তার লাশ নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা আছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) উপপরিদর্শক ফিরোজ আহমেদ জানান, অসতর্ক অবস্থায় ফোনে কথা বলতে বলতে রেলক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহত ওই যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা