সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন
২৪ নভেম্বর ২০১৯, ০৯:১৯ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বেপরোয়া নসিমনের ধাক্কায় নরসিংদী সদর উপজেলার করিমপুর আডিয়াল স্কুলের ৫ম শ্রেণির ছাত্র ওয়ালি উল্লাহ হৃদয় (১৩) এর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (২৪ নভেম্বর) বেলা ১১ টায় করিমপুর আডিয়াল স্কুলের রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দায়ী গাড়ি চালক ও মালিকের দ্রুত বিচারের দাবীতে নিহতের স্বজনসহ শত শত গ্রামবাসী ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেয়।
গত (০১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় হৃদয় করিমপুর দক্ষিণ পাড়ার নিজের বাড়ি থেকে বাইসাইকেলে করিমপুর বাজার এর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে করিমপুর সফুরা খাতুন হাইস্কুল সংলগ্ন রাস্তায় পৌঁছালে করিমপুর হতে শ্রীপুরগামী বেপরোয়া বালুভর্তি নসিমনের ধাক্কায় আহত হয় হৃদয়। তাৎক্ষনিক নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নসিমনের চালক ইয়াছিন (৩০) কে আটক করেছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা