লবণের দাম বৃদ্ধির গুজব: নরসিংদীতে পুলিশের অভিযান
১৯ নভেম্বর ২০১৯, ১০:২১ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০১ পিএম
তৌহিদুর রহমান:
সারা দেশের ন্যায় নরসিংদীতেও লবণ এর দাম বৃদ্ধির গুজবে উচ্চদামে লবণ ক্রয় করতে থাকেন ক্রেতারা। জেলার বিভিন্ন স্থানে গুজবের সুযোগে ৬০ থেকে ৭০ টাকা কোথাও কোথাও ১ শত টাকা কেজি দরে লবণ বিক্রি হয়। তবে অনেক দোকানদারই গুজবে কান না দিয়ে নায্য মূল্যে লবণ বিক্রি করেছেন।
জানা গেছে, সারাদিন অসৎ ব্যবসায়ীরা অতিরিক্ত দামে লবণ বিক্রি করলেও নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এর কঠোর পদক্ষেপে সন্ধ্যার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠে। জেলার প্রতিটি থানা এলাকার বাজারে তদারকি করেছে পুলিশ, লবণের দাম বৃদ্ধি হয়নি এ মর্মে মাইকিং করা হয়। পুলিশ সুপার এর আহবানে বাজারের মসজিদের ইমামগণ এ ব্যাপারে জোরালো ভূমিকা রাখেন।
সন্ধ্যার দিকে নরসিংদীর বড় বাজারে লবণের পাইকারী দোকান পরিদর্শন করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
এসময় তিনি নিজে মাইক নিয়ে বাজারের ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি ন্যায্য মূল্যে লবণ বিক্রি করতে ও কোন ধরনের গুজবে কান না দিতে আহবান জানান।
পুলিশ সুপার বলেন, যারা বেশী দামে লবন বিক্রী করবেন, যারা বেশী দামে ক্রয় করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এখন পর্যন্ত এ ধরনের অভিযোগে মাধবদী ও ঘোড়াশালে ৪ জন কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সারা রাত ও দিন বাজার মনিটরিং করবে।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সৈয়দুজ্জামান প্রমুখ।
এছাড়া নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানিক দল বাজারের বিভিন্ন পাইকারী দোকানে অভিযান চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নরসিংদী, শিবপুর, মনোহরদী, পলাশ, বেলাব, মাধবদী ও রায়পুরায় লবনের দর স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ