নরসিংদীতে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে.....
১৯ নভেম্বর ২০১৯, ০৮:০৬ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ডাকাতির নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন ১১ জন। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে নরসিংদী শহরতলীর হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর এলাকার রুপচাঁন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, বাদুয়ারচর এলাকার রুপচাঁন (৪৫), আব্দুল আউয়াল (৫৫), আ: সাত্তার (৫০), হানিফা (৩০), মোজাহিদ (২০), আকিব (১৭), মোমেনা খাতুন (৪২), মিনার (২৫), হিরন মিয়া (৫৫) সহ আরো ২ জন।
এলাকাবাসী জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে একই এলাকার সেলিম ভূঁইয়ার সাথে রুপচাঁন গং এর বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে সেলিম ভূঁইয়াকে ফাঁসানোর জন্য নিজ বাড়িতে ডাকাতির নাটক সাজায় রুপচাঁন মিয়া। রাত ২ টার দিকে ডাকাতির ঘটনা জানিয়ে মসজিদের মাইক দিয়ে মাইকিং করা হয়। এসময় ওই এলাকায় টহল ডিউটিতে ছিলো নরসিংদী সদর মডেল থানার উপ পরিদর্শক সুমন ও সঙ্গীয় ফোর্স। ডাকাতির ঘটনার মাইকিং শুনে সাথে সাথে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এসময় ঘটনাস্থল থেকে হাতেনাতে ২ জনকে আটক করে পুলিশ। পরে নরসিংদী সদর হাসপাতাল থেকে বাকি ৯ জনকে আটক করা হয়।
নরসিংদী সদর মডেল থানার উপ পরিদর্শক এস আই সুমন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতে টহলরত অবস্থায় থাকাকালে মসজিদের মাইকিংয়ে শুনতে পাই ডাকাতির খবর। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ২ জনকে আটক করে জানতে পারি ডাকাতির ঘটনা সাজানো ও পূর্বপরিকল্পিত। প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজেরা ডাকাতির নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলো। পরে হাসপাতাল থেকে আরো ৯ জনকে আটক করা হয়। পরে এলাকাবাসী স্থানীয়ভাবে মীমাংসা করবেন মর্মে আটককৃতদের নিয়ে গেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা