নরসিংদীতে জালিয়াতি ও প্রতারণা মামলায় আ’লীগ নেতা সুইডেন আতাউর গ্রেপ্তার
০১ নভেম্বর ২০১৯, ০২:২৭ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জালিয়াতি ও প্রতারণা মামলায় আতাউর রহমান ওরফে সুইডেন আতাউর নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে সিআইডি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ৯টায় রাজধানীর মালিবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ১১টার দিকে সিআইডি তাকে নরসিংদী সদর মডেল থানায় হস্তান্তর করে।
গ্রেপ্তারকৃত আতাউর জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সুইডেন শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি বলে পুলিশের নিকট দাবী করেছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আতাউর রহমান নরসিংদীর একজন ভূমিদস্যু। তাঁর বিরুদ্ধে ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করে নরসিংদীতে শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন মানুষের জমি দখল করা ও প্রতারণার অভিযোগ রয়েছে। নরসিংদী শহরের চৌয়ালা এলাকায় অবস্থিত সে শতকোটি টাকা মূল্যের মোল্লা স্পিনিং মিলটি সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক দখল করে নিয়ে সুইডেন বাংলা টেক্সটাইল নামকরণ করে পরিচালনা করছে।
এ ঘটনায় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ব্যাংকের ঋণের বিপরীতে দায়বদ্ধ শিল্পপ্রতিষ্ঠানটির অবৈধ দখলদার আতাউর রহমানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করে মিলটির ঋণদাতা প্রতিষ্ঠান সোনালী ব্যাংক। ব্যাংকের ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ বেলাল হোসেন বাদী হয়ে দায়ের করা মামলায় দখলদার উচ্ছেদের দাবী জানানো হয়।
প্রথমে মামলাটি পুলিশ তদন্ত করলেও সুইডেন আতাউরের প্রভাব ও নানা তদবীরে তা বাধাগ্রস্ত হয়। এরই প্রেক্ষিতে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। দীর্ঘ তদন্ত শেষে সিআইডি তাকে গ্রেপ্তার করে।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এস.এম রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত আতাউরকে জালিয়াতি ও প্রতারণা মামলার গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অন্য অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা