নরসিংদী সবসময় আওয়ামী লীগের দখলে ছিল: শিল্পমন্ত্রী
২০ অক্টোবর ২০১৯, ০২:১১ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, নরসিংদী সবসময় আওয়ামী লীগের দখলে ছিল, বঙ্গবন্ধুর দখলে ছিল। যখন দেশে মার্শাল ল’ ছিলো, এরশাদের যৌবন ছিল তখনও নরসিংদীর ৪টি সিটের মধ্যে একটি আমরা দয়া করে আমরা এরশাদকে দিয়েছিলাম সেটা নরসিংদী সদরে, বাকিগুলো আওয়ামী লীগের দখলে ছিল।
শনিবার (১৯ অক্টোবর) রাতে নরসিংদীর সার্কিট হাউজে জেলার শ্রেষ্ঠ পূজামন্ডপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নরসিংদীতে সবসময় অসাম্প্রদায়িকতা ছিল। আজকের এই বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সকলের বাংলাদেশ এটা বলার অবকাশ রাখে না। যার জন্যে অনেক রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। বাংলাদেশটা হঠাৎ করে স্বাধীন হয়নি। আজকে দেশটাকে বিনির্মাণের সুযোগ এসেছে। আজকে সারাবিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের দিকে, শেখ হাসিনার দিকে।
নরসিংদী জেলা প্রশাসন আয়োজিত ওই শারদ সম্মিলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-৩ (শিবপুর) এর সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাস, সাধারণ সম্পাদক দীপক সাহা প্রমুখ।
অনুষ্ঠানে জেলার ৬টি শ্রেষ্ঠ পূজামন্ডপ, প্রতিটি উপজেলায় ৩টি করে শ্রেষ্ঠ মন্ডপ, ৬টি সান্তনা পুরস্কার প্রদানসহ মূল্যায়ন কমিটিকে ৫টি ক্রেস্ট প্রদান করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা