নরসিংদীতে শেখ রাসেলের জন্মদিন পালন
১৮ অক্টোবর ২০১৯, ০৯:০৯ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট ছেলে শেখ রাসেল’র ৫৫তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন, জেলা শিশু একাডেমীর উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে (১৮ অক্টোবর) নরসিংদী সার্কিট হাউজে শিশুশিল্পী নিলয় দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অপর শিশুশিল্পী আবরার তাসিন’র উপস্থাপনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমল কুমার ঘোষ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: আবু কাউসার সুমন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খলিলুর রহমান সজিব, সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করে অনুষ্ঠানের সভাপতি শিশু শিল্পী নিলয় দে। অনুষ্ঠানে শেখ রাসেল’র ৫৫তম জন্মদিন উপলক্ষে দলীয়ভাবে একটি জন্মদিনের গান পরিবেশন করে শিশু একাডমেীর শিল্পীরা। এসময় কেক কেটে সকলের মাঝে বিতরণ ও জন্মদিন উপলক্ষ্যে রচনা, চিত্রাঙ্কন ও আবৃতি বিষয়ের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতীকী জন্মদিন পালিত হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ