মেয়র-এমপির লোক বলেও কেউ পার পাবেন না: পুলিশ সুপার, নরসিংদী
১৭ অক্টোবর ২০১৯, ০১:২৩ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
কোন জনপ্রতিনিধির লোক বা রাজনৈতিক ব্যক্তি যেই হোক, কোন দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম।
এসপি বলেন, এ সমাজটা আমাদের সকলের। কাউকে অহেতুক প্রাধান্য বিস্তার করতে দেওয়া হবে না। আমি কাউকে ছাড় দিব না। তবে দুর্নীতিবাজদের দমন করতে সকলের সহযোগিতা লাগবে।
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে পুলিশ সুপার সম্মেলন কক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার আরও বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে সরকারি কর্মকর্তাদের সবচেয়ে আগে দুর্নীতিমুক্ত করতে হবে। একটি জেলাকে দুর্নীতিমুক্ত করতে হলে সবচেয়ে আগে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে দুর্নীতি মুক্ত থাকতে হবে।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, সৎ পথে থেকে নিয়মের মধ্যেই দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে। যারা অপকর্ম করে, দুর্নীতি করে তাদের সম্পর্কে আমাকে ইনফরমেশন দিন। মেয়র-এমপির লোক বলেও কেউ পার পাবেন না।
দুর্নীতি মুক্ত নরসিংদী, দুর্নীতি মুক্ত দেশ তথা দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে সকলের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাস, সহ-সভাপতি মোশারফ হোসেন ও অধ্যাপক সেতারা বেগম, সাধারণ সম্পাদক মোঃ বশিরুল ইসলাম বশির, সদস্য অহিভূষণ চক্রবর্তী, হলধর দাস, মাসুদ মাহমুদ, মুসলেহ উদ্দিন মাষ্টার, কাজী আনোয়ার কামাল, ইয়ামিন হাসানাত চৌধুরী, আলতাফ হোসেন নাজির ও ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা