নরসিংদীর মেঘনা নদীতে তিন জেলেকে অর্থদণ্ড, ১১৫ মিটার কারেন্ট জাল জব্দ
১৪ অক্টোবর ২০১৯, ০৫:৩৫ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল ব্যবহার করে ইলিশ শিকারের দায়ে তিনজনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ১১৫ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
দণ্ড প্রাপ্তরা হলেন- সদর উপজেলার রসুলপুর গ্রামের জেলে জাহাঙ্গীর মিয়া (৪৫), সাইফুল ইসলাম (২০) ও আহম্মদ হোসেন (৩৫)।
সোমবার (১৪ অক্টোবর) বিকালে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক এ এইচ এম জামেরী হাসান এ দণ্ড প্রদান করেন।
নরসিংদীর করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুল জলিল জানান, সোমবার সকালে অভিযান চালিয়ে মেঘনা নদীতে কারেন্ট জাল ব্যবহার করে ইলিশ মাছ ধরার সময় তিনজনকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ও অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১১৫ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন এবং জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা