গার্ল গাইডস ভালো মানের মানুষ হতে শেখায়: জেলা প্রশাসক, নরসিংদী
৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৫ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম
শরীফ ইকবাল রাসেল:
আমাদের এই বাংলাদেশে অনেকেই স্বপ্ন দেখি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো শিক্ষক হবো, এমপি হবো মন্ত্রী হবো। আমরা কেউ কী কোনদিন চিন্তা করেছি আমি একজন ভালো মানের মানুষ হবো? এদেশে যে যাই হোক সব সবার আগে ভালো মানের মানুষ হতে হবে। তাহলেই দেশটা সুন্দর হবে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে। আর সেই ভালো মানের মানুষ হওয়ার শিক্ষা-ই দিয়ে থাকে স্কাউট।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ঢাকা অঞ্চলের ১৯তম আঞ্চলিক পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের গার্ল গাইডস এর ব্যাচ পড়িয়ে দেন কর্তৃপক্ষ।
নরসিংদী জেলা গার্ল গাইডস এসোসিয়েশনের কমিশনার তাহমিনা ফেরদৌসীর সঞ্চালনায় অধিবেশনে বক্তৃতা করেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের কোষাধ্যক্ষ (অবসর প্রাপ্ত যুগ্ম সচিব) জাহান আরা বেগম, ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ ও ঢাকা অঞ্চলের আঞ্চলিক কমিশনার মোছা: সাহারা খানম।
অধিবেশনে আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার, নরসিংদী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিলকিস বেগম মিল্কিসহ ঢাকা অঞ্চলের সকল গার্ল গাইড সদস্যগণ।
সব শেষে গার্ল গাইডস সদস্যদের পরিবেশনায় গান ও নৃত্য পরিবেশিত হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ