আলোকবালীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫
২০ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৩ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ এএম
নিজস্ব প্রতিবেদক॥
নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন। এসময় ৮/১০টি বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে তিনজনকে সদর হাসপাতাল ও দুইজনকে প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন-রায়হান মিয়া (১৭), খলিলুর রহমান (৪৫), মোসলেম মিয়া (৩৫), মান্নান মিয়া (১৭) ও হানিফ মিয়া (২৬)। এরমধ্যে গুলিবিদ্ধ রায়হাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে প্রায়ই পাল্টা হামলা ও মামলাকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের লোকজন। শুক্রবার সকালে আলোকবালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন ও ইউনিয়ন তাতীঁদলের সভাপতি হানিফ মিয়ার সমর্থকরা টেঁটা ও অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৫ জন টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা