নরসিংদীতে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে মতবিনিময়
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০২ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে নরসিংদী জেলার পুরোহিতগণ ও মন্দির ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম সংশ্লিষ্ট সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে ২০১৮ সালে উদযাপিত শারদীয় দুর্গাপূজায় শ্রেষ্ঠ পূজামন্ডপের পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমল কুমার ঘোষ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেদ আহমেদ, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর সূর্য কান্ত দাস, সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি প্রফেসর অহিভূষণ চক্রবর্তী।
এসময় জেলা জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সাম্প্রদায়িকভাবে কখনো কোন দাঙ্গা হাঙ্গামা ছিল না, এখনো নাই। এতেই প্রমানিত হয় এদেশ একটি সম্প্রীতির দেশ। আর বর্তমান সরকার এই সম্প্রীতিকে অটুট রাখার জন্য কাজ করে যাচ্ছে। জাতির জনক যে স্বপ্ন দেখেছিলেন তা সত্যি বাস্তবে রুপ দান করতে হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আর এই দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য সামাজিক ব্যাধি সন্ত্রাস, জঙ্গবাদ ও মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলেই জাতির জনকের স্বপ্ন পূরণ হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষমা সুলতানা, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী বিয়াম জিলা স্কুলের প্রধান শিক্ষক প্রফেসর ফরিদ উদ্দিন মুরাদ, বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ বিভিন্ন মন্দিরের পুরোহিত ও মন্দিরভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ।
আলোচনা শেষে ২০১৮ সালে উৎযাপিত শারদীয় দূর্গা পূজায় শ্রেষ্ঠ পূজা মন্ডপের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা স্বরুপ ক্রেষ্ট তুলে দেন অতিথি গণ।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ