বঙ্গবন্ধুর ডাকে রাজনীতিকে পেশা ও নেশা হিসেবে নিয়েছি: শিল্পমন্ত্রী
০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৪ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাংসদ ও শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন ‘আইন পেশাটি আমার ব্যক্তিগত জীবনে খুব আবেগের জায়গা। কারণ আমার বাবা ঢাকা বারের সাবেক সভাপতি প্রয়াত আইনজীবী আবদুল মজিদ সবসময় চাইতেন, আমি যেন আইনজীবী হিসেবে সুপ্রতিষ্ঠিত হই। কিন্তু আমি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে রাজনীতিকে পেশা ও নেশা হিসেবে নিয়েছি। সারাজীবন উনার আদর্শকে বুকে ধারন করে দেশের জন্য কাজ করে যাচ্ছি।’
নরসিংদী জেলা আইনজীবী সমিতি কর্তৃক শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন। রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিল্পমন্ত্রী আরো বলেন, ‘আইনজীবী একটি মহান সেবামূলক পেশা। তাদের অনেক পড়াশুনা আর প্র্যাকটিস করতে হয়। কিন্তু আজকাল সেটা অনেকটা কমে গেছে। তাই সেটা অনেক বাড়াতে হবে।’
সংবর্ধনা অনুষ্ঠানে আইনজীবীদের কল্যাণে ও লাইব্রেরীর জন্য শিল্পমন্ত্রী ১৫ লাখ টাকা অনুদান দেন। পাশাপাশি বয়োজ্যেষ্ঠ আইনজীবীদের জন্য সমিতিতে একটি লিফটের ব্যবস্থার ঘোষণা দেন এবং সম্প্রসারিত ভবন বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও আশ্বাস দেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে আইনজীবীদের লাইব্রেরীর জন্য ৫ লাখ টাকার অনুদান দেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া।
আইনজীবী সমিতির সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ, নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. জুয়েল রানা, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া, চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. রাকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কমল কুমার ঘোষ, জেলা আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ও সমিতির সাধারণ সম্পাদক তারেক মো. লুৎফর রহমান প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ