বটতলায় কেরাম বোর্ডের মাধ্যমে জুয়ার আড্ডার দায়ে অর্থদণ্ড
২৩ আগস্ট ২০১৯, ১২:২৮ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদী শহরের বানিয়াছল বটতলা বাজারে কেরাম বোর্ডের মাধ্যমে জুয়ার আড্ডায় অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধায় নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহরুখ খানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বটতলা বাজারের রেললাইনের উত্তর পাশের একটি দোকানে কেরাম বোর্ডের মাধ্যমে জুয়া খেলার আড্ডা চলে আসছিল। এতে উঠতি বয়সী ছেলেরা টাকার বিনিময়ে দিনরাত কেরাম খেলায় আড্ডা দিতো। কেরাম বোর্ড খেলার নামে জুয়া খেলা বন্ধ করতে সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এসময় কেরাম বোর্ডের মাধ্যমে জুয়া খেলার দায়ে শরিফ, বিল্লাল ও ইয়াসিন নামে তিনজনকে আটক করে জরিমানা আদায় করা হয়।
এছাড়া কেরাম বোর্ডের মাধ্যমে জুয়ার আয়োজন করায় বিল্লাল মিয়া নামে এক চা দোকানদারকে আটক করে জরিমানা করা হয়। পরে বটতলা বাজারের মুরগীর দোকানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এসময় দোকানের ওজন যন্ত্রে ত্রুটি থাকায় মুরগীর দোকানের মালিক শরিফ মিয়াকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়। দোকানী শরিফ মিয়া দীর্ঘদিন যাবৎ গ্রাহকদেরকে প্রতারনার মাধ্যমে ওজনে কম দিয়ে আসছিল।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা