বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের রক্তদান কর্মসূচী ও আলোচনা সভা
২১ আগস্ট ২০১৯, ০৮:১১ পিএম | আপডেট: ২৪ আগস্ট ২০২৬, ০২:৫৫ পিএম
তৌহিদুর রহমান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে রক্তদান কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২১ অাগস্ট) বিকেলে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় শোক দিবসের এই অনুষ্ঠান অনুুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জ এর ডিঅাইজি হাবিবুর রহমান (বিপিএম বার, পিপিএম বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার কুমার জোয়ারদার (বিপিএম (বার), পিপিএম) এর সভাপতিত্বে অনুুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তাফা মিয়া, সেক্টর কমান্ডারস ফোরাম ৭১ নরসিংদী জেলার সভাপতি আব্দুল মোতালিব পাঠান, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ড. মশিউর রহমান মৃধা। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গৌরবময় ভূমিকা ও বিভিন্ন অনুপ্রেরণামূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বাংলাদেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে বলে মতামত ব্যক্ত করেন বক্তারা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা