বৈরি আবহাওয়া উপেক্ষা করে ড্রিম হলিডে পার্কে দর্শনার্থীদের ভিড়
১৩ আগস্ট ২০১৯, ০৮:১৩ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
রোদ বৃষ্টির লুকোচুরি খেলার মধ্যেও ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে নরসিংদীর বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কে। ঈদের পরদিন থেকে দর্শনার্থীদের ভীড়ে মুখর হয়ে উঠেছে পার্কটি। ঈদকে ঘিরে নতুন রাইডস সংযোজনের পাশাপাশি বর্ণিল সাজে সাজানো হয়েছে পার্কটিকে।
ঈদুল আযহার দিন তেমন দর্শক সমাগম না থাকলেও ঈদের পরদিন থেকে দর্শনার্থীদের ভীড়ে মুখর হয়ে উঠেছে আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্র নরসিংদীর ‘ড্রিম হলিডে পার্ক’। কখনও রোদ, কখনও বৃষ্টির মধ্যেও দুপুরের পর থেকে আসতে শুরু করেন দেশের বিভিন্ন জেলার বিনোদনপ্রেমীরা। শিশু ও নারীসহ সকল বয়সী মানুষ বিভিন্ন রাইডস চড়ে মেতে উঠেছেন আনন্দ উৎসবে। ঈদের আনন্দ উপভোগ করতে স্বপরিবারে এসেছেন অনেকেই।
এবছর বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মাসেতু, কর্ণফুলী টানেলসহ সাম্প্রতিক সময়ে দেশের উল্লেখযোগ্য উন্নয়নের আদলে পার্কটিতে তৈরি স্থাপনা ছিলো দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণ।
বুলেট ট্রেন, এয়ার বাইসাইকেল, সোয়ান বোট, ওয়াটার বোট, রোলার কোষ্টার, সুইং চেয়ার, ¯িপডবোটসহ আন্তর্জাতিক মানের বিভিন্ন রাইডস উপভোগের পাশাপাশি সুইমিং পুলেও উচ্ছ্বাসে মেতে ওঠেন দর্শনার্থীরা। রয়েছে নান্দনিক কটেজগুলোতে স্বপরিবারে অবস্থান করে ঈদ আনন্দ উপভোগের সুযোগ। ঈদকে ঘিরে বাড়তি আনন্দ পেতে দূর দূরান্ত থেকে এখানে আসা বলে জানিয়েছেন দর্শনার্থীরা।
পার্কটিতে প্রবেশে লাগে তিনশত টাকা। এতিম ও প্রতিবন্ধীদের প্রবেশ মূল্য ফ্রি। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকছে পার্কটি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা