নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ
৩০ জুলাই ২০১৯, ০৯:৪৬ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধের জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ ও র্যালী করেছে নরসিংদী জেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে এক র্যালী বের হয়ে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়।
নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নেতৃত্বে র্যালীতে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ কর্মচারীবৃন্দ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। পরে শহরের ভেলানগর ও জেলখানা মোড় এলাকায় বিভিন্ন দোকানী ও পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসক। বিতরণ করা লিফলেটে ডেঙ্গু চেনার উপায়, ডেঙ্গু রোগ প্রতিরোধের উপায় ও করণীয় বিষয়ে তুলে ধরা হয়।
এসময় জেলা প্রশাসক পথচারীদের সাথে কথা বলে ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার জন্য আহবান জানান।
লিফলেট বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ পরিচালক ড. এ টি এম মাহবুব উল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ আনোয়ারুল নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষমা সুলতানা, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়াসহ স্কুল কলেজর শিক্ষার্থী।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা