মাধবদীতে বিদেশী পিস্তলসহ হত্যা মামলার আসামী গ্রেফতার
৩০ জুলাই ২০১৯, ০৮:০০ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ০৭:০০ এএম
তৌহিদুর রহমান:
নরসিংদীর আলোচিত রাহাত হত্যা মামলার এজাহারভুক্ত আসামী পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাজন কে বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৯ জুলাই) উপ-পরিদর্শক আব্দুল গাফফারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল মাধবদী থানার ভগিরথপুর এলাকা থেকে বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাজন (৩২) মাধবদীর নওয়াপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
উপ-পরিদর্শক আব্দুল গাফফার (পিপিএম-বার) জানান, অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য বিভিন্ন সন্দেহজনক সন্ত্রাসীদের গতিবিধির উপর জেলা গোয়েন্দা পুলিশ সব সময় নজর রাখছে। সন্ত্রাসী রাজন আলোচিত রাহাত হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সন্ত্রাসী রাহাত অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কোন সন্ত্রাসী কর্মকা- ঘটানোর জন্য ভগিরথপুর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সুকৌশলে সেখানে অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হই।
সে নরসিংদীর যুবলীগ কর্মী রাহাত হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী। এছাড়াও তার বিরুদ্ধে নরসিংদীসহ বিভিন্ন থানায় সন্ত্রাসী, চুরি ও মাদকের ১৩ টি মামলা রয়েছে। অস্ত্র ও গুলিসহ আটকের ঘটনায় তার বিরুদ্ধে মাধবদী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় তার ৭ দিনের রিমান্ড আবেদন করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা