মাধবদীতে কিশোর ও মানসিক ভারসাম্যহীন নারীকে গণপিটুনির চেষ্টা
২২ জুলাই ২০১৯, ১১:১৫ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর মাধবদী থানার আব্দুল্লাহ বাজার এলাকায় ছেলেধরা সন্দেহে এরশাদুল ইসলাম বাবলু নামের এক কিশোর ও মানসিক ভারসাম্যহীন ষাটোর্দ্ধ এক নারীকে গণপিটুনির চেষ্টা হয়েছে।
সোমবার (২২ জুলাই) বিকালে মাধবদী থানার আব্দুল্লাহপুর বাজারে এ ঘটনা ঘটে।
শেখেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, একই এলাকার ওয়াহেদুন্নবীর কিশোর ছেলে কারখানার শ্রমিক এরশাদুল ইসলাম বাবলু ও মানসিক ভারসাম্যহীন এক নারীকে সন্দেহবশত আটক করে স্থানীয় যুবকরা। এসময় তাদেরকে ছেলেধরা সন্দেহ করে গণপিটুনি দেয়ার চেষ্টা চালানো হয়। পরে স্থানীয় মুরব্বীরা দুজনকে গণপিটুনির হাত থেকে রক্ষা করে শেখের চর ফাঁড়ি পুলিশে সোপর্দ করে।
বৃদ্ধ ওই নারীর পরিচয় না পাওয়া গেলেও তার কথাবার্তা ও স্থানীয়দের দেখায় দেয়া তথ্যমতে তিনি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ