নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের মাঠকর্মীকে কুপিয়ে টাকা ছিনতাই
০৪ জুলাই ২০১৯, ০৪:৪১ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৯:৩৯ এএম
নিজস্ব প্রতিবেদক॥
নরসিংদী পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় প্রকাশ্যে দিবালোকে গ্রামীণ ব্যাংকের এক মাঠকর্মীকে কুপিয়ে জখম করে ১ লক্ষ ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে নাগরিয়াকান্দি মহল্লার হাসেম মোল্লা বাড়ীর মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আবুল ফজলকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আবুল ফজল শিবপুর উপজেলার বাড়ৈগাঁ এলাকার ইউনুস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ব্যাংকের জোনাল অফিসার জানান, দুপুরে নাগরিয়াকান্দি এলাকার একটি কেন্দ্রের কালেকশন শেষে আরেকটি কেন্দ্রে যাচ্ছিলেন মাঠকর্মী আবুল ফজল। এসময় পূর্ব থেকে ওৎপেতে থাকা ছিনতাইকারীরা তাকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলো। পথিমধ্যে এক কিশোরী ছিনতাইকারীদের চিনে ফেলায় তাকেও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এসময় ওই কিশোরীকে বাঁচাতে গেলে আবারোও আবুল ফজলকে এলাপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সালাহউদ্দিন আহমেদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ছিনতাইকারীদের কুপে আহত ব্যাংক কর্মকর্তাকে চিকিৎসার জন্যে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে টাকার পরিমাণ সম্পর্কে অবগত নই। বিস্তারিত তথ্য পরে জানা যাবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা