১৩ দিন চিকিৎসাধীন থাকার পর অগ্নিদগ্ধ ছাত্রী ফুলনের মৃত্যু
২৬ জুন ২০১৯, ১২:৫৭ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
১৩ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়লো নরসিংদীর অগ্নিদগ্ধ কলেজ ছাত্রী ফুলন বর্মণ (২২)। বুধবার (২৬ জুন) সকালে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে তার মৃত্যু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক আব্দুল গাফফার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৩ জুন রাত সাড়ে ৮টায় শহরের বীরপুর মহল্লায় পার্শ্ববর্তী দোকান থেকে সদাই কিনে বাসায় ফেরার পথে ফুলনের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে তার শরীরের ১২ ভাগ পুড়ে যাওয়া অবস্থায় প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।
ফুলন শহরের বীরপুর মহল্লার যোগেন্দ্র চন্দ্র বর্মণের মেয়ে। সে ২০১৮ সালে শহরের উদয়ন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উর্ত্তীণ হয়।
এ ঘটনায় পরদিন (১৪ জুন) অগ্নিদগ্ধ ফুলন বর্মণের বাবা যোগেন্দ্র চন্দ্র বর্মণ বাদী হয়ে অজ্ঞাত আসামী করে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরে ঘটনার তদন্তে নেমে জেলা গোয়েন্দা পুলিশ একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে রহস্য উদঘাটিত হয়।
গত ২১ জুন (শুক্রবার) নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যেট শারমীন আক্তার পিংকির আদালতে দেয়া জবানবন্দীতে জমি সংক্রান্ত বিরোধে ফুলনের পরিবারের প্রতিপক্ষকে ফাঁসাতেই ফুলনের গায়ে পরিকল্পিতভাবে আগুন দেয়ার কথা স্বীকার করে রাজুর সুত্রধর নামে এক আসামী। পরদিন একই ধরণের স্বীকরোক্তিমূলক জবানবন্দী প্রদান করে ফুলনের ফুফাতো ভাই ভবতোষ বর্মণ। সর্বশেষ গতকাল মঙ্গলবার জবানবন্দী প্রদান করে অপর আসামী আনন্দ বর্মণ।
ফুলনের ফুফাতো ভাই ভবতোষ বর্মণের পরিকল্পনায় রাজু সূত্রধর ও আনন্দ বর্মণ নামে দুই সহযোগী আগুন দেয়ার ঘটনায় অংশ নেয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা