নরসিংদী শহরে দিনদুপুরে ব্যবসায়ীর সাড়ে তিন লাখ টাকা ছিনতাই
২৪ জুন ২০১৯, ০৭:৩২ পিএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০১:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাসায় ফেরার পথে বিপ্লব সাহা নামে এক গ্রে কাপড় ব্যবসায়ীর সাড়ে তিন লাখ টাকা ছিনতাই হয়েছে। সোমবার (২৪ জুন) দুপুরে শহরের মধ্য কান্দাপাড়া এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের শিকার বিপ্লব সাহা শহরের পশ্চিম কান্দাপাড়া মহল্লার মৃত অমূল্য সাহার ছেলে।
বিপ্লব সাহার স্ত্রী সুবর্ণা সাহা ওরফে মুন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বিপ্লব সাহার পরিবারের সদস্যরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ইউসিবিএল ব্যাংক থেকে ব্যবসায়িক কাজের জন্য তিন লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন বিপ্লব সাহা। একটি শপিং ব্যাগে করে টাকাগুলো নিয়ে পায়ে হেটে বাসায় ফেরার পথে মধ্যকান্দাপাড়ায় নিরঞ্জন সাহার বাড়ির নিকটে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা পেছন থেকে তার চোখে মুখে চেতনানাশক মলম, স্প্রে প্রয়োগ ও অস্ত্র ঠেকিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। বিপ্লব সাহা সাথে সাথে পার্শ্ববর্তী একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিয়ে অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে তার স্বজনেরা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।
যোগাযোগ করা হলে নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামান বলেন, থানায় এখনও পর্যন্ত এ ধরণের কোন অভিযোগ আসেনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা