হাজীপুরে গৃহবধু জান্নাতিকে আগুনে পুড়িয়ে হত্যা: শ্বশুর শাশুড়িসহ ৪ আসামী গ্রেপ্তার
১৯ জুন ২০১৯, ০২:১৬ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদী শহরতলীর হাজীপুরের খাসের চরে জান্নাতি বেগম (১৭) নামে এক গৃহবধুকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামী শাশুড়ী শান্তি বেগমসহ ৪ আসামীকে নাটোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ জুন) বিকালে নাটোর শহরের একডালা বাবুর পুকুরপাড় এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৯ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ।
গ্রেপ্তারকৃত ৪ আসামীকে বুধবার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলো, নিহত জান্নাতির শাশুড়ি শান্তি বেগম (৪৫), স্বামী শিপলু ওরফে শিবু (২৩), ননদ ফাল্গুনী বেগম (২০) ও শ্বশুর হুমায়ুন মিয়া (৫০)। তারা নরসিংদী সদর উপজেলার চর হাজিপুরের খাসেরচর গ্রামের বাসিন্দা। এর আগে গত রোববার (১৬ জুন) এ মামলার আরও ৬ আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, নরসিংদী শহরতলীর হাজিপুরের খাসের চর গ্রামে শ্বশুর শাশুড়ির মাদক ব্যবসায় রাজি না হওয়ায় গত ২১ এপ্রিল গভীর রাতে ঘুমন্ত অবস্থায় গৃহবধু জান্নাতি আক্তার (১৭) এর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। ৪০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ৩০ মে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে মারা যায় জান্নাতি।
দগ্ধ করার ঘটনায় প্রথমে আদালতে মামলার দায়ের করার পর জান্নাতির মৃত্যু হলে শনিবার (১৫ জুন) রাতে নিহত জান্নাতির বাবা শরিফুল ইসলাম খান বাদী হয়ে শাশুড়ি শান্তি বেগমকে প্রধান আসামি করে নরসিংদী সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা