নরসিংদীতে অপহৃত কলেজ ছাত্র উদ্ধার, দুইজন গ্রেপ্তার
১৪ জুন ২০১৯, ০৬:০৬ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পিএম
তৌহিদুর রহমান:
নরসিংদীতে অপহৃত ন্যাশনাল কলেজ এর ২য় বর্ষের ছাত্র সোহানুর রহমান সোহানকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) রাতে নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দীস্থ মঞ্জিল খোলা এলাকা হতে তাকে উদ্ধার করেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাকারিয়া আলম। এসময় অপহরণ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়। এরআগে বৃহস্পতিবার সকালে ওই কলেজ ছাত্র অপহরণের শিকার হয়।
গ্রেফতারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শ্রীঘর এলাকার সোবাহান মিয়ার ছেলে বর্তমানে নরসিংদীর ঘোড়াদিয়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (২৩) ও নরসিংদী জেলার রায়পুরা থানার হাসনাবাদ এলাকার আবেদ আলীর ছেলে জাকির হোসেন(২৯)।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার হোস্টেল থেকে কলেজে যাবার পথে ৫ জন মিলে কৌশলে সোহানকে ব্যাটারিচালিত ইজিবাইকে অপহরণ করে। অপহরণের পর সোহানের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবী করা হয়। মুক্তিপণের টাকা বিকাশে পাঠানোর জন্য বলে অপহরণকারীরা।
নিরুপায় হয়ে অপহৃত সোহানের বাবা বেলাব উপজেলার হোসেন নগর গ্রামের হারুণ অর রশিদ নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ এর স্মরণাপন্ন হন। পুলিশ সুপার জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জাকারিয়া আলম কে ঘটনাটির তদন্তের দায়িত্ব দেন।
পরে উপ-পরিদর্শক জাকারিয়া আলমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে ঐদিনই রাত ৮ টায় পশ্চিম ব্রাহ্মন্দী মঞ্জিল খোলা হতে ওই কলেজ ছাত্রকে উদ্ধার করেন। এসময় অপহরণের সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়। অপহরণ ও মুক্তিপণ দাবীর ঘটনায় সোহানের পিতা হারুন অর রশিদ বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। এ মামলায় গ্রেফতারকৃত সাইফুল ও জাকিরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা