কৃষকদের ওপর বর্তমান সরকার অমানবিক আচরণ করছে: খায়রুল কবীর খোকন
২১ মে ২০১৯, ১০:৪৩ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
ধানের ন্যায্য দাম, মধ্যস্বত্তভোগীদের সিন্ডিকেট বন্ধ করা এবং সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবীতে নরসিংদীতে স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি।
মঙ্গলবার (২১ মে) দুপুরে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের হাতে স্মারকলিপি তুলে দেন জেলা বিএনপির নেতারা। জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের নেতৃত্বে স্মারকলিপি প্রদানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির সহ-সভাপতি মনজুর এলাহী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, বেলাব উপজেলা বিএনপি নেতা আহসান হাবিব বিপ্লব, যুবদল নেতা মহসিন হোসাইন বিদ্যুৎসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন বলেন, বাংলাদেশের কৃষকদের ওপর বর্তমান সরকার অমানবিক আচরণ করছে। কৃষকরা তাদের উৎপাদিত ধানসহ ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এতে কৃষকরা উৎপাদন খরচের অর্ধেকও তুলতে না পেরে মানবেতর জীবনযাপন করছে। সরকার ধানের যে দাম নির্ধারণ করছে মধ্যস্বত্তভোগীদের কারণে তাও পাচ্ছে না কৃষক। এতে সর্বস্বান্ত দেশের কৃষকরা ধানের জমিতে আগুন দিয়ে প্রতিবাদ জানাচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা