নরসিংদীতে ২ টি বিদেশী পিস্তলসহ একজন গ্রেপ্তার
১৩ মে ২০১৯, ১১:১২ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীতে ২ টি বিদেশী পিস্তলসহ লিংকন নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১২ মে) রাতে নরসিংদী শহরের দত্তপাড়া হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লিংকন মিয়া (২০) দত্তপাড়া মহল্লার দুলাল মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ জানান, মাদক ও অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান চলাকালীন সংবাদ পাই যে দত্তপাড়া লিংকনের বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মোতাহার হোসেনসহ আমাদের টিম উক্ত বাড়িটি ঘিরে ফেলে।
এসময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে লিংকন পালানোর চেষ্টা করলেও আমরা তাকে আটক করতে সক্ষম হই। পরে তাকে নিয়ে তার বাড়ি তল্লাশী করে ঘরের সিলিং এর উপর রাখা ২ টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকা-ের জন্যই সে অস্ত্র ও গুলি মজুদ রেখেছিল। অস্ত্র উদ্ধার ও আটকের ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা