সড়ক দুর্ঘটনা কমাতে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে জেলা পুলিশের মতবিনিময়
২৩ এপ্রিল ২০১৯, ০৩:৩৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীতে সড়ক মহাসড়ক নিরাপদ রাখা ও সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় করেছে জেলা পুলিশ। ট্রাফিক পক্ষ উপলক্ষ্যে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার পরিবহন মালিক ও শ্রমিকরা অংশ নেন।
এসময় সড়কে বিশৃঙ্খলা ও সড়ক দুর্ঘটনার নানা কারণ তুলে ধরা হয়। দুর্ঘটনা কমিয়ে আনতে জেলা পুলিশের পক্ষ থেকে পরিবহন মালিক-শ্রমিকসহ সকলকে কঠোরভাবে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানানো হয়। মতবিনিময় সভা শেষে সড়কে শব্দ দূষণ রোধে বিভিন্ন যানবাহন থেকে বিচ্ছিন্ন করা শতাধিক হাইড্রোলিক হর্ণ ধ্বংস করা হয়।

নরসিংদী আন্ত:জেলা পৌরবাস টার্মিনালে জেলা ট্রাফিক পুলিশ এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠন কর্তৃক যৌথভাবে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ।
নরসিংদী আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এ এইচ এম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মওলা তালুকদারসহ বিভিন্ন বাস ট্রাক মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিক কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা