“ধর্ষণ মুক্ত নিরাপদ দেশ চাই, মা-বোনদের নিরাপত্তা চাই”
২২ এপ্রিল ২০১৯, ০৩:০২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীতে “ধর্ষণ মুক্ত নিরাপদ দেশ চাই, মা-বোনদের নিরাপত্তা চাই” স্লোগানকে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা রোধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকালে নরসিংদী জেলা পূজা উদ্যাপন পরিষদ আয়োজিত মানবন্ধনে রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজন অংশ নেন।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী শহরের স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে ফেনীর নুসরাত জাহান রাফী, মুন্সীগঞ্জের সেতু মন্ডল ও গাজীপুরের মনিকা গোমেজ এর হত্যাকারীদের বিচার এবং দেশব্যাপী সকল সহিংসতার প্রতিবাদ ও বিচারের দাবী জানানো হয়।
এসময় ফেনীর নুসরাতসহ দেশের সকল নারী নির্যাতনের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবী করে এ ধরণের ঘটনার যেন পুণরাবৃত্তি না ঘটে এজন্য সরকারকে কঠোর হওয়ার আহবান জানান বক্তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাস। এসময় জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি মাখন দাস, জ্যোতিরাম দাস, সাধারণ সম্পাদক দীপক সাহা, শহর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি উত্তম মোদক, সুশাসনের জন্য নাগরিক সুজন এর সাধারণ সম্পাদক হলধর দাস, উদীচি শিল্পী গোষ্ঠীর জেলা কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার আচার্য্য, গ্রুপ থিয়েটার ফেডারেশন জেলা কমিটির সভাপতি শাহ আলম মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা