নরসিংদীতে ৫ দিন ধরে আইনজীবী নিখোঁজ: সহকর্মী ও এলাকাবাসীর মানববন্ধন
১০ এপ্রিল ২০১৯, ০২:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক।।
নরসিংদীতে ৫ দিন ধরে আইনজীবী মো. শাহজাহান এতমামদার (৬১) নিখোঁজের ঘটনায় মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি ও এলাকাবাসী। আজ বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে ১০ টা পর্যন্ত শহরের পশ্চিম ব্রাহ্মন্দী এলাকায় উপজেলা মোড়ে প্রেসকাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ আইনজীবীর ও স্থানীয় টাওয়াদী মহল্লার বাসিন্দারা অংশ নেয়। এসময় তাঁরা সহকর্মী আইনজীবী শাহজাহান এতমামদারকে সুস্থ অবস্থায় ফেরত পাওয়ার দাবি জানান। তা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।
পরে নরসিংদী জেলা আইনজীবী সমিতিতে একটি সংবাদ সম্মেলন করেন। সমিতির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক তারেক মোহাম্মদ লুৎফর রহমান, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মো. বদরুদ্দোজা জিলু, সাবেক সভাপতি আমজাদ হোসেন, আবদুল মান্নান ভূইয়া, বশিরুল কাদের, শওকত আলী পাঠান, পাবলিক প্রসিকিউটর (পিপি) মু. ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য আইনজীবী মো. শাহজাহান এতমামদার গত শনিবার রাত সাড়ে ৯ টার দিকে পশ্চিম ব্রাহ্মন্দী এলাকায় উপজেলা মোড়ে নিজ চেম্বার থেকে নিজ বাড়ি টাওয়াদি মহল্লায় ফেরার পথে অপহৃত হন। পরদিন রবিবার নিখোঁজের ছেলে মো. রূপম বাদি হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। কিন্তু নিখোঁজের ৫ দিন হয়ে গেলেও পুলিশ তাঁর কোন খোঁজ দিতে পারেনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা