নরসিংদী জজকোর্টের আইনজীবী শাহজাহান এতমামদার নিখোঁজ
০৯ এপ্রিল ২০১৯, ১০:৪৮ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জজকোর্টের আইনজীবী শাহজাহান এতমামদার নিখোঁজ রয়েছেন। গত শনিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার সময় সদর উপজেলা মোড়স্থ নিজ চেম্বার থেকে থেকে চিনিশপুর ইউনিয়নের টাউয়াদী গ্রামের নিজ বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় পরদিন সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন নিখোঁজ আইনজীবীর ছেলে মো. রুপম।
নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়, রাত সাড়ে নয়টার দিকে উপজেলা মোড়স্থ নিজ চেম্বার থেকে বাসায় ফেরার উদ্দেশ্যে বের হয়ে যান। রাত ঘনিয়ে আসলেও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার সঙ্গে থাকা দুটো মোবাইল ফোন নম্বরে কল করে সংযোগ বন্ধ পান। রাত সাড়ে ১২টার দিকে এডভোকেট শাহজাহান এর ব্যবহৃত একটি নাম্বার থেকে ছেলে রুপমের নাম্বারে মিসড কল আসে। এসময় ছেলে ফোন ব্যাক করলে তিনি সংক্ষিপ্ত কথায় জানান, আমি জরুরি কাজে ঢাকায় আসছি, সকালে ফিরবো এবং তার অনার্স পড়–য়া মেয়েকে ভালভাবে পরীক্ষা দেয়ার কথা বলেন। কোথায় আছেন, কখন গেছেন এসব প্রশ্ন করলে তিনি কোন উত্তর দেননি এবং মোবাইলটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও আইনজীবী শাহজাহানের কোন খোঁজ মিলছে না।
নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শাহজাহান মিয়া বলেন, এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরীর পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় চেষ্টা চালাচ্ছেন। কিন্তু সোমবার (৮ এপ্রিল) পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা