সরকারী হালট অবৈধ দখলমুক্ত করে রাস্তা নির্মাণ করলো হাজীপুর ইউনিয়ন পরিষদ
২৬ মার্চ ২০১৯, ০৪:০২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর হাজীপুরে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা সরকারি হালট দখলমুক্ত করে রাস্তা নির্মাণ করেছে হাজীপুর ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য কামাল হোসেনের উদ্যোগে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দের মাধ্যমে রাস্তা নির্মাণসহ একটি খাল খনন করা হয়েছে।
এলাকাবাসী জানান, সরকারী এ হালটে গাছপালা রোপন ও বাড়ীঘর নির্মাণ করে অবৈধভাবে দখল করে রাখে কতিপয় লোকজন। এলাকাটিতে সড়ক না থাকায় স্থানীয়দের যাতায়াতে ভোগান্তি পোহাতে হতো। এলাকাবাসীর দাবীর মুখে এ সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নেয় ইউপি সদস্য কামাল হোসেন। সরকারী হালটটি দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য একটি রাস্তা নির্মাণ ও রাস্তার পাশে খাল খনন করা হয়।
জাতীয় উন্নয়নের অংশ হিসেবে ২০১৮-২০১৯ অর্থ বৎসরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে নরসিংদী-১ (সদর) আসনে সাংসদ নজরুল ইসলাম হিরু রাস্তাটি নির্মাণের জন্য কাবিখা বরাদ্দ দেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা