জেলাজুড়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
২৬ মার্চ ২০১৯, ০৩:১৮ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদী জেলাজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রত্যুষে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৬টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

সকাল ৮টায় মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন ও পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং প্যারেড ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করা হয়। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে শিশু কিশোরদের ডিসপ্লে। পরে শিশুদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন, সমাবেশ, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও খেলাধুলার আয়োজনসহ নানা কর্মসূচী পালন করা হয়।
এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা ইউনিটসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জেলার সবকটি উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ