২৭ মার্চ নরসিংদীর সাবেক এমপি সামসুদ্দীন আহমেদ এছাক এর ১৪তম মৃত্যুবার্ষিকী
২৫ মার্চ ২০১৯, ০৫:৩৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
আগামী ২৭ মার্চ বুধবার নরসিংদী জেলা বিএনপি’র সাবেক সভাপতি, নরসিংদী-১ (সদর) আসন থেকে চার বার নির্বাচিত সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের তালিকাভুক্ত গীতিকার ও সুরকার সামসুদ্দীন আহমেদ এছাক এর ১৪তম মৃত্যুবার্ষিকী।
নরসিংদীর এ নেতা ১৯৪১ সালে মধ্যবিত্ত পরিবারের জন্মগ্রহণ করেন। স্বাধীনতা পূর্ব সময়ে স্থানীয় জবা টেক্সটাইল মিলে শ্রমিক নেতৃত্বের মাধ্যমে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৭৩ ইং সালে তিনি নরসিংদী পৌরসভার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৪ সালে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ব্যাপক জনপ্রিয়তার কারণে ১৯৯১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত একাধারে চার মেয়াদে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি তিনি তিন হাজার গানসহ অসংখ্য কবিতা, নাটক রচনা ও গানে সুর দিয়েছেন। একাধিক চলচ্চিত্রে তার লেখা গান গেয়েছেন দেশের নামকরা শিল্পীরা। এরইমধ্যে তার লেখা গান নিয়ে একাধিক বই প্রকাশিত হয়েছে। ২০০৫ সালের ২৭ মার্চ অসুস্থতাজনিত কারণে তিনি ইহলোক ত্যাগ করেন।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৭ মার্চ বুধবার এছাক পরিবারের প থেকে শহরের আরশীনগর বটমূলে মিলাদ ও দোয়া মাহফিলসহ অন্যান্য কর্মসূচীর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা