নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের তিন শিক্ষার্থীকে কুপিয়ে আহত
০৩ মার্চ ২০১৯, ১১:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের তিন শিক্ষার্থীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহতরা হলো-পলাশ (১৭), রানা (১৯) ও তৌফিক (১৮)। এরমধ্যে গুরুতর আহতাবস্থায় পলাশকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। রবিবার (৩ মার্চ) সন্ধ্যায় বাসাইলস্থ কলেজ হোস্টেলে ফেরার পথে এ ঘটনা ঘটে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়,ওই তিন ছাত্র কলেজ অধ্যক্ষ মশিউর রহমান মৃধার পদত্যাগের প্রতিবাদ জানিয়ে রবিবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের আন্দোলনে অংশ নেন। এসময় কলেজ অধ্যক্ষকে বহাল রাখার দাবী জানানো হয়। আন্দোলন শেষে স্থানীয় দোকানে আড্ডা শেষে কলেজ ড্রেস পরিহিত একজনসহ তিন শিক্ষার্থী বাসাইলে কলেজ হোস্টেলে ফিরছিলো। হোস্টেলের কাছাকাছি পৌছলে অজ্ঞাতনামা ৬/৭ জন দুর্বৃত্ত তাদের কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে তাদের নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হলে ১ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। বাকী দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, আহত তিনজনের মধ্যে ১ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে কী কারণে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে খতিয়ে দেখা হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা