আমদানীকৃত পণ্যের ওপর শুল্কহার বাড়ানোর পরিকল্পনা করছে সরকার : নরসিংদীতে এনবিআর চেয়ারম্যান
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:০৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক
আমদানী নির্ভরতা কমিয়ে ভবিষ্যতে রপ্তানীকারক দেশ হিসেবে বাংলাদেশ নিজেদের তুলে ধরতে চায় বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। এজন্য সরকার আমদানীকৃত পণ্যের ওপর শুল্কহার বাড়ানোর পরিকল্পনা করছে বলেও জানান তিনি। শনিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার কামারগাঁও এলাকায় ফেয়ার ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং প্লান্ট পরিদর্শনে গিয়ে এসব কথা জানান।
তিনি বলেন, বাংলাদেশ একটি বিরাট মার্কেট, যা পৃথিবীর অন্য কোথাও খুবই কম। যার কারণ হলো আমাদের দেশের বৃহৎ জনগণ। বহুজাতিক কোম্পানীগুলো যাতে বাংলাদেশে তাদের কারখানা স্থাপনে আগ্রহী হয় সে লক্ষ্যে নানা ধরনের প্রনোদনা দিবে সরকার। আমরা শুধু নিজেদের প্রয়োজনেই না, আমরা রপ্তানীও করতে চাই।
ফেয়ার ইলেকট্রনিক্স ফেয়ার গ্রুপের একটি প্রতিষ্ঠান। যা স্যামসাং মোবাইল ফোন, ফ্রিজ, এয়ার কন্ডিশন এবং মাইক্রোওভেন এর অনুমদিত প্রস্তুতকারক ও বিপননকারী। এনবিআরের চেয়ারম্যান কারখানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহমেদ, স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ মোবাইল বিভাগের মহাব্যবস্থাপক মি. বোমিন কিম, সিএস বিভাগের মহাব্যবস্থাপক মি. হাক ডোই লি, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব প্রমুখ।
ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ব্যবসাবান্ধব নীতি প্রণয়নের জন্যে। বাংলাদেশকে বিশ্বের কাছে প্রযুক্তি হাব হিসেবে গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা