নরসিংদীর ৫ আসনে ৬৩২ ভোটকেন্দ্রের ৩৮০টি ঝুঁকিপূর্ণ
২৯ ডিসেম্বর ২০১৮, ০৭:৩২ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ এএম
নিজস্ব প্রতিবেদক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫ আসনে ৬৩২ ভোটকেন্দ্রের ৩৮০টিকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নজর থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।
জেলা নির্বাচন অফিস ও জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, জেলার ৫টি আসনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের সময় ১ হাজার ৫ শত ৭২ জন পুলিশ সদস্য, ৩৫৩ জন বিজিবি সদস্য, ৮৮ জন র্যাব সদস্য ও ৪৫০ জন সেনা সদস্য দায়িত্ব পালন করবেন।
৫ আসনে ৬৩২ ভোটকেন্দ্রের ৩৮০টিকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) কেন্দ্রের মধ্যে রয়েছে নরসিংদী সদর মডেল থানায় ৭৫টি, মাধবদী থানায় ৪৭টি, পলাশ থানায় ৩৮টি, শিবপুর মডেল থানায় ৪০টি, মনোহরদী থানায় ৭৪টি, বেলাব থানায় ২৯টি, রায়পুরা থানায় ৭৭টি। এসব কেন্দ্রে বাড়তি নজরদারী করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শফিউর রহমান বলেন, জেলার ভৌগলিক অবস্থার কারণে গুরুত্বপূর্ণ হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫ আসনে ৬৩২ ভোটকেন্দ্রের ৩৮০টিকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নজর থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। ৩৮০টি কেন্দ্রে অবশ্যই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এসব কেন্দ্রে নিরাপত্তা রক্ষায় র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি ইউনিয়নে ১টি করে ভ্রাম্যমান আদালত কাজ করছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা