ভোটকে কেন্দ্র করে নরসিংদীর একটি মানুষও অনিরাপদ থাকবে না: রিটার্নিং অফিসার
২৭ ডিসেম্বর ২০১৮, ০৩:০৫ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২১ এএম
নিজস্ব প্রতিবেদক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলার পাঁচটি আসনের সার্বিক পরিস্থিতি তোলে ধরে নরসিংদীতে প্রেস ব্রিফিং করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক এটিএম মাহবুবুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা, জেলা নির্বাচন কর্মকর্তা মো: মিছবাহ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, নরসিংদী জেলার প্রতিটি মানুষের সঙ্গে রয়েছে আমার আত্মিক ও নিবীড় সম্পর্ক। তাই আপনাদেরকে নিরাপদ রাখাই আমার প্রধান দায়িত্ব। ইতিমধ্যে আমি নির্বাচনের পূর্ব প্রস্তুতি সফলভাবে সম্পন্ন করেছি। আর নির্বাচনের দিন ও তাঁর পরবর্তী সময়ের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে সকল ব্যবস্থাও গ্রহণ করেছি। এতে নরসিংদী জেলার একটি মানুষও অনিরাপদ থাকবে না। নিশ্চিন্তে যার যার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
জেলার কোথাও উশৃঙ্খল পরিস্থিতি কিংবা অসংগতি চোখে পড়লে সঙ্গে সঙ্গে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও পুলিশকে অবহিত করার অনুরোধ জানিয়ে বলেন, যার যার অবস্থানে থেকে সজাগ থাকুন। যাতে কেউ আমাদের সুন্দর ও ইতিহাস ঐহিত্যের গৌরবান্বিত জেলাকে অনিরাপদ করে তোলতে না পারে।
বিভাগ : নরসিংদীর খবর
বিষয় : জাতীয়-নির্বাচন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ