৪৮ ঘন্টার মধ্যে মাদক ছাড়তে হবে অন্যথায় এলাকা ছাড়তে হবে
২৬ জুন ২০২৬, ০৭:৫২ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ এএম
মাধবদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে মাদক, ইভটিজিং, হানিট্র্যাপ বাল্যবিয়েসহ সকল অসামাজিক অন্যায়ের বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর, মাধবদী পৌরসভার টাটাপাড়া ও নুরালাপুর ইউনিয়নের নওপাড়া এলাকাবাসীর আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত এলাকাবাসী মাদকসেবী ও মাদক বিক্রেতাদের উদ্দেশ্য করে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে মাদক ছাড়তে হবে অন্যথায় এলাকা ছাড়তে হবে। বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে মাদকসহ সকল অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় সমাবেশে।
সমাবেশে সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা। বক্তব্য রাখেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, শিল্পপতি জাকির হোসেন ভূইয়া, হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলম হোসেন মোল্লা, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুর রশিদ, মাধবদী পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ, ভগীরথপুর গ্রামের জাকির হোসেন, আহসান হাবীব খোকন, মিজানুর রহমান, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল বাতেন প্রমূখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা