মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
২৫ জুন ২০২৬, ০৫:৩৭ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে পেয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে নরসিংদী শহরের তরোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
তিনি রায়পুরা উপজেলার করিমগঞ্জ এলাকার মৃত হাজী আবুল কাসেম ভূঁইয়ার স্ত্রী।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, পেয়ারা বেগম মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে শিবপুরে যাচ্ছিলেন। এ সময় তিনি তরোয়া এলাকায় রেললাইন পার হওয়ার চেষ্টা করলে কর্ণফুলী কমিউটার ট্রেন তাকে ধাক্কা দেয়। ট্রেনের আঘাতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর তার সঙ্গে থাকা দুটি মাংসের প্যাকেট ও কিছু কাঁচা আম পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তিনি এসব নিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন।
খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দিলীপ চন্দ্র সরকার বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা